movie natok explain

movie natok explain Chittagong

মুভিটা আপনার ধৈর্যের পরীক্ষা নিবে। কিন্তু দেখা শেষে তৃপ্তির একটা ঢেকুর তুলবেন💯বলছি এ বছরের আলোচিত মিস্ট্রি-থ্রিলার মুভি ...
19/11/2024

মুভিটা আপনার ধৈর্যের পরীক্ষা নিবে। কিন্তু দেখা শেষে তৃপ্তির একটা ঢেকুর তুলবেন💯
বলছি এ বছরের আলোচিত মিস্ট্রি-থ্রিলার মুভি Kishkindha Kaandam নিয়ে। মুভিটি নিঃসন্দেহে মালায়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একটি ইউনিক কাজ হয়ে থাকবে।

৫.৫ কোটি বাজেটের মুভিটি বক্স অফিসে ৭৬ কোটির মতো আয় করে ম্যাসিভ ব্লকবাস্টার হয়৷

👉অফিসিয়াল হিন্দি ডাবিং আছে

🎬 Bangalore Days (2014)P/R: ⭐️⭐️⭐️⭐️⭐️আমার লাইফে দেখা সকল সুন্দর মুভিগুলোর একটি। সহজ-সরল কিন্তু রোমাঞ্চকর একটি গল্পের সা...
13/11/2024

🎬 Bangalore Days (2014)
P/R: ⭐️⭐️⭐️⭐️⭐️

আমার লাইফে দেখা সকল সুন্দর মুভিগুলোর একটি। সহজ-সরল কিন্তু রোমাঞ্চকর একটি গল্পের সাথে আমাদেরকে আটকে দেয়া হয়। যেখানে তিনজন ছোটবেলার কাজিনের জীবনের মোড়গুলোর সাথে আমরা পরিচিত হই। মুভি শুরু করার পর আপনি বুঝতেই পারবেন না কখন এটি শুরু হলো এবং কখন শেষ হলো। কিন্তু শেষ হওয়ার পরেও এর রেশ থেকে থাকে বহুদিন। সব মুভিতেই হয়তো পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে তবে আমি এই মুভিতে শুধু পজিটিভ দিকগুলোই খুঁজে পেয়েছি। মুভির মূল চরিত্র দুলকার সালমান, নিভিন, নাজরিয়া এবং ফাহাদ ফাসিলসহ সকলের অভিনয় অনবদ্য। মুভির সিনেমাটোগ্রাফি দারুন এবং গানগুলোও মুভির সাথে বেশ ভালো লাগে।

25/09/2024

🎥 Vaazha - Biopic of a Billion Boys

♦ Movie : Vaazha : Biopic of a Billion Boys🎬♦ IMDb R : 7.4 (Till now)♦    Spoiler Alert    ♦📌  ছোট থেকে আমরা বড় হই। স্কু...
25/09/2024

♦ Movie : Vaazha : Biopic of a Billion Boys🎬
♦ IMDb R : 7.4 (Till now)

♦ Spoiler Alert ♦

📌 ছোট থেকে আমরা বড় হই। স্কুল থেকে কলেজে তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য চেষ্টা করি। কিন্তু এই পুরোটা সময়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে যায়। আমরা বন্ধু নির্বাচন করি, সবাই হোঁচট খায়, আবার সোজা হয়ে দাঁড়ায়, আবার হোঁচট খায়, আবার সোজা হয়ে দাঁড়ায়। এভাবেই এই সময়টা পার হয়।

📌 কিন্তু আমরা মধ্য বয়সে গিয়ে হয়তো বুঝতে পারি আমাদের হেসে খেলে পার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতে আমাদের বাবা-মা কতটা চিন্তিত থাকে আমাদের নিয়ে। পিতামাতা সবসময় সন্তানের জন্য মঙ্গল চায়। সন্তান যেন জীবনে ভালো কিছু করতে পারে সেগুলো চায় উনারা। পিতামাতা রাগের বশত অনেকসময় আঘাত করে আমাদের কিন্তু সেগুলো সবসময় ভালোর জন্যই। কিন্তু এই পিরিয়ডে কারা সবচেয়ে লাভবান জানেন! যেই সন্তানের পাশে পিতামাতার ছায়া সবসময় বন্ধুর মতো থাকে। এই সন্তান কখনো জীবনে হারবার ভয় পাবে না।

📌 মুভিটা মূলত প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে ঘিরেই তৈরী করা হয়েছে। আপনার আমার জীবনের গল্পই এই মুভিতে দেখবেন৷ মুভি দেখবেন আর বলবেন আরে! এটা তো আমার লাইফেও ঘটেছে। আপনি হেসে উঠবেন হটাৎ! আবার মন খারাপ হবে হটাৎ। এটাই জীবন আমাদের। মালায়ালাম ইন্ডাস্ট্রি আরো একটা অসাধারণ মুভি উপহার দিলো আমাদেরকে। কাস্টিং নিয়ে বলতে গেলে বলতে হবে চমৎকার কাস্টিং। সবার অভিনয় পুরোপুরি সাবলীল ছিল।

📺 ২০২৪ সালে রিলিজকৃত অন্যতম সেরা ৪ টি থ্রিলার মুভিঃ🔶 Anweshippin Kandethum🔶 Thalavan🔶 Golam🔶 Kishkindha Kaandam
19/09/2024

📺 ২০২৪ সালে রিলিজকৃত অন্যতম সেরা ৪ টি থ্রিলার মুভিঃ

🔶 Anweshippin Kandethum

🔶 Thalavan

🔶 Golam

🔶 Kishkindha Kaandam

সত্যি মালায়ালাম থ্রিলার মুভি মানেই এক অসাধারণ কিছু, এক কথায় Thalavan মুভি টা ০৯/১০ 🔥💥❤❤ THALAVAN (2024) ❤❤❤⭐ তথ্যাবলী ⭐❤...
14/09/2024

সত্যি মালায়ালাম থ্রিলার মুভি মানেই এক অসাধারণ কিছু, এক কথায় Thalavan মুভি টা ০৯/১০ 🔥💥

❤❤ THALAVAN (2024) ❤❤

❤⭐ তথ্যাবলী ⭐❤

দুর্দান্ত পরিচালনা, অসাধারণ চিন্তা এবং অভিনয় সিনেমাটির সম্পদ। গল্প, অভিনয় ও পরিচালনা সিনেমাটিকে ২০২৪ সালের অন্যতম ব্যবসাসফল ও প্রশংসনীয় সিনেমায় পরিণত করেছে।

সিনেমাটির হিন্দি ও বাংলা ডাব আছে,যারা তা দেখতে চান, নিশ্চিন্তে দেখুন
=============================
⭐⭐❤❤ ধন্যবাদ ❤❤⭐⭐

২০২৪ এ রিলিজ পাওয়া চারটি ইন্ডিয়ান-মালায়লাম মুভি দেখলাম। ভাবলাম একটু অনুভূতি শেয়ার করি। তো চলুন....[ No Spoiler ]🎞️ The G...
31/08/2024

২০২৪ এ রিলিজ পাওয়া চারটি ইন্ডিয়ান-মালায়লাম মুভি দেখলাম। ভাবলাম একটু অনুভূতি শেয়ার করি। তো চলুন....
[ No Spoiler ]

🎞️ The Goat Life | Survival Drama | Malayalam
🍒 Prithviraj Sukumaran, Amala Paul, Jimmy Jean

সত্য ঘটনা নিয়ে নির্মিত দ্য গোট লাইফ আমার বেশ ভালো লেগেছে। তার সবচেয়ে বড় কারণ- সিনেমার রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। সিনেমার দৃশ্যায়ন, সেট ডিজাইন, ক্যারেকটার গেটাপ থেকে শুরু করে পারফরম্যান্স, সিনেমাফটোগ্রাফি, ভিজ্যুয়ালাইজেশন সবকিছু বাস্তবিক লেগেছে আমার। সিনেমাটিক ভাইব এর চেয়ে বাস্তবিক ভাইব টা বেশি পেয়েছি বলেই হয়তো এই সিনেমা আমার এত ভালো লেগেছে। পৃথ্বীরাজ বরাবর ই আমার পছন্দের একজন। এই সিনেমায় তার পারফরম্যান্স এর প্রশংসা আমি কিভাবে করবো আমার জানা নাই। সিনেমায় তার দুইরকম উপস্হিতি ই দারুণ। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রের একটি নাজিব চরিত্রটি। পৃথ্বীরাজ সেটা নিখুঁতভাবেই করেছেন। এরচেয়ে আর নিখুঁত হয়না। কাফিল চরিত্রে যে বা যারা ছিলেন তাদের সত্যি সত্যি সৌদি লেগেছে।

🎞️ Golam | Investigation Crime Thriller | Malayalam
🍒 Ranjith Sajeev, Chinnu Chandni, Dileesh Pothan

যেসব সিনেমা দেখার সময় ব্রেইন খাটাতে হয়, ভাবতে হয় ঐসব সিনেমা আমার কম্ফোর্ট জোন। শুধমাত্র এন্টারটেইন হওয়ার চেয়ে ব্রেইন ইউজ করা, ভাবা, জানা শেখা কিংবা সচেতন হওয়ার জন্যই আমার মুভি দেখা হয়। ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার আমার জন্য কম্ফোর্ট জোন। ভেবেছিলাম বাইরের কেউ মার্ডার করে গেছে কিন্তু ঘটেছে আমার ভাবনার উল্টা। ক্রাইম প্ল্যান টা দারুণভাবে সাজিয়েছেন ডিরেক্টর। ইনভেস্টিগেটর অফিসার চরিত্রে রঞ্জিত সজীব এট্রাক্টিভ। এর আগে উনার কাজ দেখা হয়নি। প্রথম কাজ দেখেই ছেলেটাকে ভালো লেগে গেছে। প্রথম পার্টেই বোধহয় কাহিনী সমাপ্তি করতে পারতো! যায় হোক ২য় পার্টের জন্য অপেক্ষায় আছি।

🎞️ Manjummel Boys | Survival Drama | Malayalam
🍒 Soubin Shahir, Sreenath Bhasi, Ganapathi & more.

সার্ভাইভাল জনরা নিয়ে আমার বেশ এক্সাইটমেন্ট কাজ করে। সত্য ঘটনা নিয়ে সার্ভাইবাল কাজ হলে তো কথায় নাই। বন্ধুত্বের বাঁধন কিংবা সম্পর্কের টান, মায়া, ভালোবাসাটাই যেন সিনেমার মূল উপজীব্য। বাস্তবে এরকম ঘটনার সম্মুখীন আমি কিংবা আপনি হলে কি করতাম কে জানে! ছেড়ে আসতাম নাকি বাঁচিয়ে আনতাম কি জানি! এই মুভি দেখে ট্যুর দেওয়ার সময় সতর্ক থাকবো।

🎞️ Aavesham | Comedy, Action | Malayalam
🍒 Fahad Faasil, Mithun Jai, Roshan, Sajin

কমেডি জনরার কাজ আমি এভয়েড করি। এই আভেশাম দেখার ইচ্ছা ছিলোনা। ফ্রেন্ডলিস্টের পছন্দের একজন এর মেটাফোরিকাল ২/৩ লাইনের রিভিউ দেখে এই সিনেমা দেখতে বসা। যার রিভিউ দেখি তারে আমি ফাহাদ ফাসিল বলে ডাকি। আর আভেশাম ও ফাহাদ ফাসিল এর মুভি। সো এক্সাইটমেন্ট কাজ করেছে এক প্রকার। ফাহাদ ফাসিল এর কমিক টাইম দেখে হাসছি প্রচুর। আধা পাগলা একটা চরিত্র। বেশ এঞ্জয়েবল ছিলো। ফাহাদ এর অভিনয় মারাত্মক লেভেলের এনার্জেটিক। এই বেডা এত এনার্জি যে কই পেল এই চরিত্রের জন্য! বেডায় একটা চিজ। সবশেষে বলবো আভেশাম আমার ভালো লেগেছে।

Happy Watching 🎬
Part- 01

এই তুফান থিয়েটারে তান্ডব চালাবে এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই! 🔥রায়হান রাফি-চরকি-আলফা আই-এসভিএফ যে বড় স্বপ্ন নিয়ে এতো ...
06/06/2024

এই তুফান থিয়েটারে তান্ডব চালাবে এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই! 🔥

রায়হান রাফি-চরকি-আলফা আই-এসভিএফ যে বড় স্বপ্ন নিয়ে এতো বিগ স্কেলে তুফান নির্মাণ করেছেন সেই স্বপ্ন পূরণ হতেই হবে!!
এই এক তুফানের সাকসেসের উপরে এই ইন্ডাস্ট্রির অনেক কিছুই নির্ভর করছে।

কারণ বিগ বাজেটের তুফান যদি ব‍্যবসাসফল হয় তাহলে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চেহারাই আমূল পরিবর্তন হয়ে যাবে!
সবাই তখন বড় কিছুর স্বপ্ন দেখার সাহস পাবে এবং বিদেশে বাংলা মুভির বাজারটাও আরও বড় হবে।

পরিশেষে খুব করে চাই বাংলা সিনেমার সুদিন ফিরে আসুক এই তুফানের হাত ধরেই.......

Address

Chokbazar
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when movie natok explain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to movie natok explain:

Share

Category