২০১১ সালের ২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা হরিমোহন স্কুল রাজিত রহমানের সভাপতিত্বে কয়েকজন চলচ্চিত্র উৎসাহীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আমরা চাঁপাইনবাবগঞ্জ চলচ্চিত্র সংসদ গঠন করেছিলাম। আহবায়ক হয়েছিলেন রাজিত রহমান এবং মেম্বার সেক্রেটারি হয়েছিলেন সিয়াম সারোয়ার জামিল।
যারা সভায় উপস্থিত ছিলেন
১) রাজিত রহমান
২) সিয়াম সারোয়ার জামিল
৩) তাসনিম আলম শাওন
৪) মোস্তাফিজুর রহমান মুন
৫) সৈয়দ আসিফ আহমেদ সানি
৬) রায়হানুল
ইসলাম লিংকন
৭) গাফফার আলী
উদ্দেশ্য ও লক্ষ্য ছিল
i) বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য সর্বতোভাবে চেষ্টা করা। বিনামূল্যে সাধারণ মানুষকে চলচ্চিত্র প্রদর্শণ করা। চলচ্চিত্র বিষয়ক সাময়িকী পত্রিকা ও গ্রন্থ প্রকাশ করা।
i i) শিক্ষা প্রচার, অশিক্ষা ও কুশিক্ষা দূরীকরনের চেষ্টা করা।
i i i) সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দিবস উদযাপন, সেমিনার, পোষ্টার/ আলোকচিত্র/চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক, রচনা, অভিনয়, খেলাধূলা, চিত্রাঙ্কন, গান ইত্যাদি অনুষ্ঠান ও প্রতিযোগিতা আয়োজন করা।
iv) দুঃস্থ চলচ্চিত্রসেবি, সংস্কৃতিসেবীদের সহযোগিতা করা।
v) চলচ্চিত্রের মাধ্যমে অন্যায় ও দুর্নীতি রোধে ভূমিকা রাখা।
v i) পাঠচক্রের ব্যবস্থা করা।
v i i) ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে চলচ্চিত্র আন্দোলনের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করা।
v i i i) দুর্ভিক্ষ, মহামারী, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত অসহায়দের পাশে দাঁড়ানো।
ix) চলচ্চিত্রসেবীদের বৃহত্তর কোন বিপদ/অসুখে সম্ভাব্য সহযোগিতা করা।
x) সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে কল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহন করা।
বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন প্রকৌশলী সিফাত আলম পিয়াস ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুন নূর শিমুল।