13/01/2024
Viduthalai Part 1 - 2023 🎬
Language: Tamil 💥
Bangla subtitle available **
অনেকদিন দেখবো দেখবো করে কেন যেন এই চমৎকার মুভিটা মিস করে যাচ্ছিলাম, হঠাৎ করেই মনে পরে গেলো আরে সাউথের কমেডিয়ান সুরি আর বিজয় সেথুপাথির Viduthalai মুভিটা তো দেখা হয় নাই, যাক আজ আর কোন বাহানা নয় দেখে শেষ করে ফেলবো। আর হ্যা বলে রাখা ভালো মুভিটা ২ পার্টের গতবছর বের হয়েছিলো ১ম পার্ট যেটা দেখেছি আর ২য় পার্ট চলতি বছরেই আসবে কনফার্ম। তো ইতিমধ্যে বুঝেই গেছেন কোন মুভিটি নিয়ে কথা বলো।
সাউথ ইন্ডাস্ট্রির একটা বিষয় খুবই লক্ষ্যনীয় বরাবরই না হয় স্ট্রোরি সাধারণ থাকবে নাহলে মারাত্মক থাকবে তবে প্রেজেন্টেশন ভালো হওয়া চাই। ডিরেক্টর Vetrimaaran
সম্পর্কে প্রথমেই বলে রাখা ভালো ইনি আর কেউ নন Asuran, Vada Chennai, Visaaranai এর মতো সিনেমার পরিচালক। এর একটাও যদি না দেখে থাকেন তবে মাস্ট ওয়াচ।
গল্প নিয়ে যদি ছোট করে বলি তাহলে এখানে ভারতের দুর্গম পাহাড়ি অঞ্চল দেখানো হয় যেখানে একটা গ্রুপ থাকে তারা তাদের অঞ্চলে সরকারের কোন হস্তক্ষেপ চায় না এর জন্য যে কোন পর্যায়ে যেতে রাজি তারা। আর সরকার একটা পদক্ষেপ নেন এদের শেষ করার এবং বড় পরিসরে পুলিশ মোতায়ন করা হয় তার ভেতরে যোগ দেন আমাদের হিরো সুরি। এখানে সে খুবই সহজ সরল এবং একজন পরোপকারী মানুষ ভুল জায়গায় চলে আসেন। আর এই পরোপকারী মনোভাব কিভাবে তার সবকিছুর পরিবর্তন নিয়ে আসে আর যে গুরুপের কথা বল্লাম তার প্রধান বিজয় সেথুপাথি থাকেন, তাদেরই বা শেষ পরিনতি কি হয়, সবই জানতে দেখতে হবে Viduthalai part 1 মুভিটি।
এখন যদি বলি কেন দেখবেন মুভিটি ১মে ডিরেক্টর ২য় দারুণ একটা গল্প ৩য় মুভিতে থাকা সকলের ন্যচারাল পারফমেন্স যেহেতু সকলের নাম নেওয়া সম্ভব নয়। ৪র্থ সবকিছু র রাখা হয়েছে, কোনকিছুই ফেইক বা অতিরিক্ত মনে হয় সেজন্য সামান্য বোরিং ফিল হয়নি। পরিচালকের মনে হয় পার্সোনাল ভাবে পুলিশের প্রতি ক্ষোভ রয়েছে পূর্বের সিনেমার অভিজ্ঞতা থেকে বল্লাম, সে যাই হোক যা দেখিয়েছেন তা ভুল কিছুও নয় আর যেভাবে তুলে ধরেছেন মারাত্মক লেগেছে, সাহসী একজন ডিরেক্টর নির্দিধায় বলতেই পারি। সিনেমাটা যেভাবে শুরু হয় তা দেখে মনে হয়নি এতকিছু থাকবে। তবে 1st হাফ যেতে যেতেই বুঝে গেছি এখনো অনেক কিছু বাকি। সত্যি বলতে তখনও জানতাম না ডিরেক্টর কে শেষ করার পরে, যখন IMDB তে রেট দিবো গিয়ে সারপ্রাইজ, ডিরেক্টর নিয়ে এত কথা বলার কারন সিনেমা শেষ করলেই বুঝে যাবেন।
নেগেটিভ দিক তেমন ভাবে চোখে পড়বে না, তবুও যদি বলি শুরুতে কিছুটা সময় নেবে আপনার যা আবার পুষিয়েও দেবে। আর যেখানে শেষ হয় মুভিটা, কি আর বলবো ২য় পার্টের অপেক্ষা কি যে বিরক্তিকর 🙂
তবে হয়তো চাইলে জঙ্গিবাহিনী নামে যারা পরিচিত তাদের কর্মকাণ্ড নিয়ে আরো কিছু দেখানো যেত। এটাকে পুরোপুরি নেগেটিভ বলাও যায় না। কেননা হয়তো ডিরেক্টর সাহেব ২য় পার্টের জন্য কিছু সার্ প্রাইজ রেখেছেন।
অভারঅল সব মিলিয়ে চমৎকার একটা মাস্ট ওয়াচ একটা সিনেমা। আমার মনে হয় না কেউ এখনো দেখা বাকি রেখেছেন, যদি থেকে থাকেন তাহলে দেখে ফেলুন খুবই উপভোগ করবেন।
পার্সোনাল রেট ৪.৫/৫
বি:দ্র: মুভিটা ১৮ + কেননা এখানে খুবই জঘন্যতম নির্যাতন + নগ্নতা উঠে এসেছে।**