02/03/2025
পবিত্র মাহে রমজানের শুরুতেই আল হিদায়া ইসলামী সংগঠনের পক্ষ থেকে বাজার পর্যবেক্ষণ ও সতর্কমূলক দিকনির্দেশনা দেয়ার জন্য কিছু লিফলেট বিতরণ করা হয়েছে।
* রমজানে বাণিজ্য সততা বজায় রাখুন*
❌শাকসবজি ও মাছ- মাংসে ক্ষতিকর প্রিজারভেটিভ যেমন ফরমালিন মিশ্রন
❌খাদ্যে ক্ষতিকর রং বা ফ্লেবার মিশ্রন
"মানুষকে ঠকিয়ে অধিক মুনাফা লাভ করা গুরুতর অপরাধ। ইসলাম ক্রয়-বিক্রয়ে প্রতারণাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এবং সততা ও ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছে। খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষের স্বাস্থ্যহানি ঘটায়। কুরআন ও হাদিসে এ ধরনের প্রতারণাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।"
📓পবিত্র কুরআনে বলা হয়েছে:-
"যদি কেউ কাউকে (অন্যায়ভাবে) হত্যা করে, তবে সে যেন সব মানুষকেই হত্যা করল।" (সূরা মায়িদা, ৫:৩২)
"তোমরা একে অপরকে হত্যা কোরো না।" (সূরা নিসা, ৪:২৯)
"লিজের কিংবা অন্যের ক্ষতি করা যাবে না।" (ইবনে মাজাহ)
⚠️ভেজাল পণ্যের ক্ষতিকর প্রভাব:-
ভেজাল মিশ্রিত খাদ্যদ্রব্য, যেমন ফরমালিনযুক্ত খাবার, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব খাদ্য-
❌ অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে। সর্বত্রেই গ্যাস্টিক, আলসার, পেট ব্যাথা, বুক ব্যাথা দেখা দেয়।
❌বিভিন্ন রোগের উৎপত্তির কারণ হয়। যেমনঃ ক্যান্সার, হার্ট ব্লক, পুস্টিহিনতা, রাতকানা ইত্যাদি।
❌বিষাক্ত প্রভাবের ফলে অনেক মানুষ মৃত্যু বরণ করে।
✅চলুন আমরা প্রতিশ্রুতি করি:-
• রমজানে পণ্যের মূল্য বৃদ্ধি করবো না।
• দুধে পানি মিশিয়ে বিক্রি করবো না।
• পোড়া তেল ব্যবহার করে খাদ্য প্রস্তুত করবো না।
• বিষাক্ত রঙ দিয়ে জিলাপি, বুন্দিয়া, শরবত তৈরি করবো না।
• আগের দিনের বাসি খাবার বিক্রি করবো না।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সততা বজায় রাখার তাওফিক দান করুন।
আপনিও আমাদের এই মহতী উদ্যোগের অংশ হতে পারেন-
🤝 পরামর্শ দিয়ে
💰 অর্থ দিয়ে
🔨 শ্রম দিয়ে
আসুন, একসঙ্গে এগিয়ে যাই, সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় হই!