28/10/2025
জনগন এতো বোকা নাহ্, আপনারা যেমন মনে করেন। বিষয়টা পলকের মতো হইলোনা? উনি যেমন বলেছিলো, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আগুনে জন্য। কিন্তু পরে আমরা CloudFlare এর অফিসিয়াল ওয়েবসাইট এ Internet Outages এ যেয়ে দেখি সরকার নির্দেশ দিয়েছিলো বন্ধ করতে।
এবার আমরা প্রেস ব্রিফিং এর ভিডিওটার প্রতিটা ফ্রেম/FPS(Frame Per Second) চেক করে দেখবো। তার আগে যারা FPS বুঝেনা, তাদেরকে বলি - FPS মানে হলো - প্রতি সেকেন্ডে কতটি “ছবি” (frame) দেখানো হচ্ছে।
আমরা যখন কোনো ভিডিও দেখি, তখন আসলে সেখানে হাজারো স্থির ছবি (images) একটার পর একটা খুব দ্রুত গতিতে দেখানো হয়।
যেমন, যদি ভিডিওটি 30 FPS হয়, তাহলে প্রতি সেকেন্ডে ৩০টি ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে -
এত দ্রুত যে আমাদের চোখ বুঝতেই পারে না যে এগুলো আলাদা ছবি।
তাই আমরা মনে করি ছবিগুলো “নড়ছে”, কিন্তু আসলে তা নয় -
এটি হলো মানুষের চোখ ও মস্তিষ্কের Persistence of Vision নামের এক বিশেষ ক্ষমতার কারণে তৈরি একটি ভ্রম (illusion), যা আমরা ভিডিও হিসেবে জেনে থাকি।
এবার আমরা তাদের প্রেস ব্রিফিং এর প্রতিটা ফ্রেম আপনাদের চেক করে দেখাবো, চাইলে আপনিও করতে পারেন।
এরা দেশটারে মগের মুলুক বানাই ফেলছে।
হুজুর একাই একাই সব করেছে। একাই পঞ্চগড় গেছে, একাই উলঙ্গ হয়ে স্বেচ্ছায় শিকল পরে শুয়ে ছিল আর অজ্ঞান ও নিজ ইচ্ছাতেই হয়েছে। রঙ মাখেনি অবশ্য। রঙ মাখতে পারত।
নাটকের স্ক্রিপ্ট লিখলে ভালো করে লেখ ভাই! জয়দেবপুর থেকে শ্যামলী বাসে গাবতলিতে গেলো!
আবার গাবতলি থেকে শ্যামলী বাসে উত্তরবঙ্গে!
শ্যামলী বাস কি জয়দেবপুর টু গাবতলি সার্ভিস কবে থেকে দেওয়া শুরু করলো?
আর এই স্ক্রিপ্ট টা তার সামনে লিখে ধরেছে! সে সেটাই পড়ে পড়ে শুনাচ্ছে!