Cricket Gang

Cricket Gang Welcome to Official page of -Cricket Gang

Our Group link
https://web/facebook/groups/CricketGang1

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ওয়েলকাম টু আওয়ার গ্যাংঃ ক্রিকেট গ্যাং-Cricket Gang

আমাদের পুরাতন গ্রুপ Supporters Of Bangladesh Cricket (SBC) এ অনেক দিন ধরেই কারিগরি সমস্যা চলছিলো। তাই আজ এশিয়া কাপের ফাইনালের মতো এক বিশাল দিনে আমাদের গ্যাংস্টারদের সম্মলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হলো আমাদের নতুন এই গ্যাং। আজ থেকে আপনিও একজন গ্যাংস্টার।
আমাদের গ্যাং এর সামান্য কিছু নিয়ম-কানুনঃ
১. আমাদের গ্যাং এ খে

লার সাথে রাজনীতি মেশানো হয়। আমাদের কাছে সবার আগে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ মানেই বাংলাদেশ। আর মুক্তিযুদ্ধ নিয়ে যাদের সামন্যতম চুলকানি আছে তারা গ্যাং এ জয়েন করবেন না। আমাদের গ্রুপে মুক্তিযুদ্ধ বিরুধী পাকিস্তান ও বন্ধুবেশী শত্রু ভারত নিষিদ্ধ। তাদের কোন দালালী চলবে না। তাদের পঁচানো হবে। তাতে যদি আপনার লাগে তবে ১০০ হাত দূরে থাকুন।
২. ক্রিকেট নিয়ে যেকোন ধরণের পোস্ট করা যাবে। পোস্টের শেষে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত দিন, কাকে সাপোর্ট করেন? এসব লিখা যাবে না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যেকোন ধরনের সাফল্য এবং মানবতার কল্যানে যেকোন ধরনের সাহায্য, যেমন-রক্ত লাগলে “অফটপিক” লিখে পোস্ট করা যাবে।
৩. গ্রুপে কেউ অশ্লীল কথা বললে, কাউকে গালি দিলে, কারো নাম বিকৃত করলে, বাংলাদেশী প্লেয়ারদের নিয়ে বাজে মন্তব্য করলে বিনা নোটিশে ব্যান করা হবে।.
৪. বিশ্লেষণধর্মী, সৃজনশীল এবং ক্রিকেটের রেকর্ড নিয়ে পোস্ট করতে পারেন। সকল পোস্ট বাংলায় করতে হবে। বাংলিশ কোন পোস্ট গ্রুপে চলবে না। ইংরেজীতে পোস্ট করতে পারেন, তবে না করাই ভালো। ছোট পোস্ট চলবে না। কমপক্ষে ৮-১০ লাইনের বেশী লিখার চেষ্টা করুন।
৫. গ্রুপে কপি পেস্ট করা লিখা নিষিদ্ধ। তবে কারো লিখা ভালো লাগলে তার অনুমতি নিয়ে কার্টেসিসহ কপি পেস্ট করা যাবে। যদি অনুমতি না নেন, এবং পরবর্তীতে আসল পোস্টদাতা এডমিনদের অভিযোগ করে তবে, আজীবনের জন্য ব্যান করা হবে। .
৬. কমেন্টে বিজ্ঞাপন দিলে, কোন লিংক শেয়ার করলে, খারাপ কোন ফটো কমেন্ট, এড মি, লাইক মি, কমেন্ট করলে করলে বিনা নোটিশে ব্যান করা হবে।.
৭. বাংলাদেশের খেলার সময় এডমিনরা ম্যাচ থ্রেড দিবে। সেখানেই খেলার সকল আলোচনা করুন। রান কত? স্কোরকার্ড, নাইচ শট এসব পোস্ট না করে থ্রেডে আলোচনা করুন।.
৮. ধর্ম যার যার, দেশ সবার। আমরা এই নীতিতে বিশ্বাসী। কারো ধর্ম নিয়ে, ধর্ম বিশ্বাস নিয়ে কটুক্তি করলে, গালি দিলে আজীবনের জন্য ব্যান করা হবে। .
৯. একটি পোস্ট করার আগে খেয়াল করবেন গ্যাং এ একই টপিকে একাধিক পোস্ট আছে কিনা? যদি থাকে তবে লিখাটি অন্য বিষয়ে লিখে পোস্ট করুন।.
১০. গ্যাং এ কোন প্রমিলা মেম্বার পোস্ট করলে বা কমেন্ট করলে, কেউ যদি তাকে মেসেজে বা অন্যকোনভাবে ডিসটার্ব করেন। আর আমরা যদি উপযুক্ত প্রমাণ পাই, তবে আজীবনের জন্য ব্যান করা হবে।.
৯. গ্যাং যেকোন কারনে এডমিনবৃন্দ গ্রুপের নিয়ম পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা রাখে। গ্রুপে যেকোন জায়গায়, যেকোন প্রয়োজনে এডমিনদের মেনশন করুন। নিয়ম ভঙ্গ না করলে আপনিও একজন এডমিনের মতই।
সম্মানিত গ্যাং লিডারগণঃ
১. খায়রুল ইসলাম।
২. ইসমাঈল আল হাসান।
৩. মুহাম্মদ আব্দুল্লাহ।
৪. সবুজ খান।
৫. আজহার মাহমুদ চৌধুরী।
৬. রাকিবুল হাসান রাসেল।
৭. আশরাফুল আমিন।

Address

Mirpur 1
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket Gang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category