08/09/2023
পৃথিবীতে দুইজন মানুষকে সামনে থেকে দেখার তীব্র ইচ্ছা আমার। একজন লিওনেল মেসি, আরেকজন শাহরুখ খান। এই দুজনের হাসিমুখ দেখলে আমার খুব আনন্দ লাগে। আনন্দের বিষয় হলো দুজনই বর্তমানে জীবনের শ্রেষ্ঠ একটা সময় কাটাচ্ছেন।
কিংবা আপনার কথাই বলি, আপনি দুজন ভিন্ন ফিল্ডের মানুষকে ছোটবেলা থেকেই ভালোবাসেন। তাদের প্রতি আপনার ভালোবাসাটা নিরেট নি:স্বার্থ ছিলো। কারণ কোনো অদ্ভুত এক কাকতালীয়ভাবে আপনি তাদের খারাপ সময়েই পাশে ছিলেন। তাদের বিধস্ত, বির্পযস্ত, অসহায় চেহারা দেখেছেন। আপনার কাছে তাদের প্রত্যাবর্তন স্বপ্নের ন্যায় ছিলো, তবুও তা যেন মরীচিকা। ফিরে তো আসাই যায়। মাত্র কয়েক কদম।
আপনি কোরিয়া বিভাজন দেখেন নি, সোভিয়েত ভেঙে যাওয়া দেখেন নি কিংবা দেখেন নি ভারত-পাকিস্তান পার্টিশন। কিন্তু প্রিয় মানুষগুলোকে ভেঙে পড়তে দেখেছেন। অশ্রুসিক্ত নয়নে তাদের অবসরের ঘোষণাও দেখেছেন। আর দেখেছেন আপনি...তাদের প্রভাব বিস্তার করে ফিরে আসা।
আপনি শাহরুখ ফ্যান। আপনি মেসি ফ্যান। আপনিই আমি। আমিই আপনি। যেমন করে শাহরুখ জাওয়ানে বলে, "Because i'm YOU"
©