28/08/2025
যেসব তারকার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি থেকে, নেট দুনিয়ায় যাঁদের নিয়ে বেশি আলোচনা হয়, তাঁরাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ থাকেন। বছরের প্রায় সময়ই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করে আইএমডিবি। এই তালিকায় এবার ৬০২তম অবস্থান থেকে শীর্ষে জায়গা করে নিয়েছেন তরুণ অভিনেত্রী সিডনি স্যান্ডলার।
এই তরুণী প্রথম ২০১৬ সালে ‘দ্য গোল্ডেন রান’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। সেই সিনেমায় কফি শপের একজন অভিনেত্রী হিসেবে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তিন বছর আর কোনো কাজ করেননি। পরবর্তী সময়ে স্বল্পদৈর্ঘ্য ও মিনি সিরিজে অভিনয় করেন। ২০২২ সালে ডোন্ট ওরি ডার্লিং সিনেমা দিয়ে প্রথম আলোচনায় আসেন। তিন বছর পরে গত সপ্তাহ থেকে নতুন করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তিনি অভিনয় করেছেন জনপ্রিয় সিরিজ এলিয়েন: আর্থ–এ। অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হচ্ছেন। নতুন করে তিনি ভক্ত ও সমালোচকদের নজর কেড়েছেন।
Send a message to learn more