12/11/2025
"SIR" জরুরি তথ্য
আপনাদের বাড়িতে SIR আসছেন SIR Form দিতে। সচেতন ও দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে BLO'দের কাজে সহযোগিতা করুন এবং তাদের প্রাপ্য সম্মান দিন।
🔰যারা SIR এর ফর্ম ফিলাপ কিভাবে করবেন তাই নিয়ে চিন্তায় আছেন, চিন্তা করবেন না । BLO (Booth Level Officer) প্রত্যেকের জন্য দুটি করে ফর্ম দেবে। আপনারা প্রথমেই ফর্মগুলি জেরক্স করে তাতে ফিলাপ করে নেবেন । তারপর দেখে দেখে আসল কপিতে ফিলাপ করে নেবেন। প্রতিটি ভোটারকে নিজের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো আগে থেকে তুলে রাখতে হবে।
কয়েকটি গুরুত্বপূর্ণ কথা::
1.BLO-র নাম ও ব্যাচ নম্বর যত্ন সহকারে নোট করে রাখুন। তার ফোন নম্বরটিও লিখে নিন।
2.SIR ফর্ম BLO নিজে বাড়িতে গিয়ে দেবেন।
3. বাড়িতে পরিবারের যেকোনো একজন উপস্থিত থাকলেই হবে।
4. ভোটার কার্ডের অরিজিনাল কপি বা জেরক্স কপি দেখালেও চলবে।
5. BLO ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে জমা নেবেন না।
6. ফর্ম দেওয়ার পর একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে ফর্ম ফিলাপ ও ফর্ম জমা দেওয়ার জন্য।
7. এরপর নির্দিষ্ট সময় পুনরায় BLO প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে ফর্ম জমা নেবেন।
8.আপনি ফর্মের দুটি কপি ফিলাপ করে রাখুন। একটি কপি সঠিকভাবে পূরণ করে BLO-কে জমা দিন। অন্য কপিটি রসিদ (Received Copy) হিসেবে নিজের কাছে রাখুন। পরে কাজে লাগতে পারে।
9. আপনার রসিদ কপিটিতে BLO-র স্বাক্ষর (Signature),দপ্তরের স্ট্যাম্প (Official Seal/Stamp)আছে কিনা দেখে নিন এবং রসিদ কপিতে BLO-র নাম, ব্যাচ নম্বর এবং ফোন নম্বর লিখে রাখুন।
*এই পর্বের সময়সীমা: 4th নভেম্বর থেকে 4th ডিসেম্বর 2025
*SIR ফর্ম কিভাবে পূরণ করবেন ?
যে ফর্ম BLO বাড়িতে দিয়ে যাবে, ফর্মটির কপি নীচে দেওয়া হলো।বিভ্রান্ত হবেন না। আতঙ্কিত হওয়ার প্রশ্নই নেই। ঠান্ডা মাথায় নিজের ফর্ম নিজে পূরণ করুন। না পারলে প্রতিবেশী,বা SIR সমন্ধে খুঁটিনাটি বোঝেন এমন কাউকে দিয়ে পূরণ করিয়ে নিন।
*নীচের দেওয়া তথ্যগুলি ভালো করে লক্ষ্য করুন এবং খুব সহজে SIR ফর্ম পূরণ করুন::
1. ফর্মের একদম উপরে আপনার বর্তমান 2025 সালের ভোটার লিস্টের নাম , এপিক নং, ঠিকানা, পার্ট নং, সিরিয়াল নং, বিধানসভার নাম, রাজ্যের নাম প্রিন্ট করা থাকবে। আর আপনার ভোটার কার্ডে থাকা বর্তমান ছবি দেওয়া থাকবে, তার পাশে ফাঁকা ছকে আপনার একটা বর্তমান ছবি পেস্ট করবেন।
2. ফর্মে যেটা লেখা আছে সেই অনুযায়ী 'A' কলামটা সকলকে পূরণ করতে হবে ।
3. যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তারা 'B' কলাম পূরণ করবেন।
4.যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তারা তাদের পিতা,মাতা/অন্য আত্মীয় রক্তের সম্পর্কের, যার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, সেই তথ্য দিয়ে 'C' কলাম পূরণ করবেন।
5. যারা 'B' কলাম পূরণ করবেন তাদের 'C' করতে হবে না। যারা 'C' করবেন তাদের তো 'B' করার কোন প্রশ্নই নেই।
6. ফর্মটি সঠিকভাবে পূরণ করে শুধুমাত্র স্বাক্ষর বা সই করে জমা দিন।কোনো নথি লাগবে না।
7. বাড়ির কোন সদস্য কর্মসূত্রে বাইরে থাকলে বাড়ির প্রাপ্তবয়স্ক যে কেউ ফর্মে স্বাক্ষর বা সই করে দিলে হয়ে যাবে। সই করা ফর্ম জমা দিলেই আপনার কাজ শেষ। এই বিশেষ পর্বে ফর্মের সাথে কোনো কাগজপত্র জমা দিতে হবে না।
8. পুরো বিষয়টা খুব সহজ। সরকারিভাবে BLO সকলকে সহযোগিতা করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের BLA-রা সহযোগিতা করবেন।
* মনে রাখবেন নামের বানান ভুল, পদবী ভুল, এসব নিয়ে কিছু হবে না। আতঙ্কিত হবেন না। এই দেশের প্রকৃত নাগরিকদের বেনাগরিক করার কারো ক্ষমতা নেই।