24/07/2016
মহানায়ক উত্তম কুমার ছিলেন/আছেন বঙ্গবাসীর হৃদয়াঙ্গ, আপনজন. এহেন মহানায়ক যখন বাংলা চলচিত্রের সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন, ঠিক সেই সময়ে অর্থাৎ 1976 সালের 23শে সেপ্টেম্বর, বঙ্গবাসীর অন্যতম সেরা আবেগানুষ্ঠান...শুভ মহালয়ার "মহিষাসুরমর্দ্দিনী" প্রভাতী অনুষ্ঠানটি, শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের পরিবর্তে মহানায়ক উত্তম কুমারকে দিয়ে পরিবেশন করা হয়েছিল ..ফল হল বিপরীত...মহালয়ার ওই অনুষ্ঠানটির বিরুদ্ধে বাংলার প্রতিটি প্রান্ত, প্রতিটি স্তর থেকে প্রতিবাদ শুরুহল...মহানায়ক উত্তম কুমার পরিবেশিত মহালয়ার সেই অনুষ্ঠানটি বঙ্গবাসী এক প্রকার বয়কট করলেন এবং শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের মহিষাসুরমর্দ্দিনী প্রভাতী অনুষ্ঠানটি সম্প্রচারের দাবি তুললেন...আকাশবাণী কর্তৃপক্ষ আপামর বঙ্গবাসীর আবেগের কাছে হার মেনে, ও সেই দাবি মেনে নিয়ে ...শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের মহিষাসুরমর্দ্দিনী প্রভাতী অনুষ্ঠানটির সম্প্রচার করলেন...
মহানায়ক উত্তম কুমারের বিষয়ে এই ঘটনাটি বলার কারণ হল... .বর্তমানে একটি বেসরকারি টিভি চ্যানেলে..."মহানায়ক" নামক একটি সিরিয়ালে, মহানায়কের সাথে অভিনয় করেছেন, বিগতদিনের এমন কয়েকজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর চরিত্রে, বর্তমান বাংলা সিনেমার কয়েকজন অভিনেত্রী ও মহানায়কের চরিত্রে, বাংলার এক অভিনেতার অভিনয় দেখে মর্মাহত হলাম...এই সিরিয়ালের একটি এপিসোড দেখে আমার যা মনে হয়েছে তাহল...আমাদের স্বপ্নের মহানায়ক কে নিয়ে, এমন রসিকতা না করাই উচিত ছিলো...তরুণ প্রজন্ম কিভাবে "মহানায়ক" সিরিয়ালটি মেনে নেবে জানিনা কিন্তু আমরা যারা...1976 সালে, মহানায়ক উত্তম কুমার পরিবেশিত মহালয়ার সেই অনুষ্ঠানটি যেমন বয়কট করেছিলাম আজও আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার কে নিয়ে :মহানায়ক" নামক সিরিয়ালে যে তামাসা হচ্ছে তাও নিশ্চয়ই বয়কট করবো...আগামী 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের 37 তম. প্রয়াণ দিবসে, মহানায়ক অভিনীত যে চলচিত্র প্রদর্শনী, টিভিতে বা সিনেমা হলে হবে তা দেখার পর, এই সিরিয়াল দেখার ইচ্ছা কি আর আমাদের তরুণ প্রজন্মেরও থাকবে ?...শৈলেন ঘোষ.