07/08/2025
অপু বিশ্বাসের সকল ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা:
বর্তমান পরিস্থিতি নিয়ে অপু বিশ্বাসের নীরবতা অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন, কেন তিনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না?
আসলে, অপু বিশ্বাসের কাছে এসব ঘটনা নতুন কিছু নয়। তিনি জীবনে এমন বহু পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, অসংখ্যবার এসব সামলেছেন। তাই এইসব ঘটনা তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। তিনি ১৫ই জুন একটি পোস্টে অনেক কিছুই পরিষ্কার করে দিয়েছেন। সেই বক্তব্যেই ছিলো তার চূড়ান্ত জবাব।
বর্তমানে তিনি তার কাজ, সন্তান এবং ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।এবং তিনি চান এভাবেই নিজের কাজে নিবেদিত থাকতে।
অপু বিশ্বাসকে যারা সত্যিকারের ভালোবাসেন, তারা সবসময় তার পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।এটাই আমার বিশ্বাস। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য অপু বিশ্বাস সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
আপনাদের ভালোবাসাই তাকে আজকের অপু বিশ্বাস বানিয়েছে। এই ভালোবাসা ও পাশে থাকার শক্তিটাই তাকে বারবার এগিয়ে যেতে প্রেরণা দেয়।
তিনি চান, আপনারা সবাই তার এবং তার পুত্র আব্রাম খান জয়ের জন্য দোয়া করবেন।তাদের জীবনে যেন শান্তি, সুস্থতা ও সাফল্য বরাবর সাথী হয়ে থাকে। ❤️
©জামশেদ
#বাংলাচলচিত্র #অপুবিশ্বাস fans Apu Biswas